শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

কাজিপুরে মাঝপথে থেমে গেলো তেকানি বন্যানিয়ন্ত্রণ বাঁধের নির্মাণ কাজ

আব্দুস ছামাদ খান, ভ্রাম্যমাণ প্রতিনিধি : প্রয়োজনীয় অর্থের অভাবে অনিশ্চিত হয়ে পড়েছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকানী ইউনিয়নের বন্যানিয়ন্ত্রণ বাঁধের নির্মাণ কাজ । চরম ভাঙন ঝুঁকিতে রয়েছে তেকানী ইউনিয়নের ১০ গ্রাম সহ ভাটিতে অবস্থিত সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের ৬ টি গ্রামের মানুষ। বাঁধ নির্মাণ কাজ শেষ না হলে এসব এলাকার শত শত বাড়িঘর আবাদি জমি যমুনার ভাঙনের কবলে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। 

 à¦¸à§à¦¥à¦¾à¦¨à§€à§Ÿ লোকজন জানান, গত বছর তেকানি ইউনিয়নের হাড্ডির ঘাট এলাকায় ব্যাপক ভাঙন দেখা দেয়। বেশকিছু ঘরবাড়ি যমুনাগর্ভে বিলীন হয়ে যায়। তখনই পাউবো ভাঙন রক্ষায় যমুনার একটি শাখায় বাঁধ দেবার পরিকল্পনা নেন। 

এবছরের ফেব্রুয়ারি মাসে এই বাধ নির্মাণ কাজ শুরু হয়। দুই কিলোমিটার লম্বা এই বাধটির à§§ কি: মি: পরিমাণ লিংক রোডের নির্মাণ কাজ এখনো বাকি রয়েছে। সোমবার সরেজমিন গেলে এলাকার মানুষ এই বাঁধ নির্মাণ নিয়ে গভীর হতাশার কথা জানিয়েছেন। বাধ নির্মাণের সার্বিক দায়িত্বে থাকা আব্দুস ছালাম বিএসসি জানান, বাঁধের কাজের জন্য এ যাবৎ পাওয়া গেছে মোট ৭৬ লক্ষ টাকা। ধারদেনা করে প্রায় à§© কোটি ৭০ লক্ষ টাকার কাজ সম্পন্ন করা হয়েছে। আব্দুস ছালাম বিএসসি আরও জানান, বাঁধের মূল ভূখন্ড সংলগ্ন উত্তরে পাকা রাস্তা পর্যন্ত à§§ কি: মি: লিংরোড তৈরি করা জরুরি। না হলে উজান দিয়ে পানি প্রবেশ করলে বাঁধটি চরম ভাঙন ঝুঁকিতে পড়বে। এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে বাঁধের বাকি অংশের নির্মাণ কাজ আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে মানুষের মাঝে সংশয় দেখা দিয়েছে। তেকানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বি এন পি নেতা আনোয়ার হোসেন জানান, এলাকার বিশাল জনপদকে রক্ষায় বাঁধটি নির্মান অতীব জরুরি। বাধ নির্মাণে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের  হস্তক্ষেপ কামনা করছি।

অনলাইন আপডেট

আর্কাইভ